দিনাজপুরের হিলি ধরন্দা গ্রামে ব্যাটারিচালিত অটো ও গরুবাহিত ভুটভুটি মুখোমুখি সংঘর্ষ চারজন গুরুতর আহত।
মোঃবিপ্লব হোসেন বাবু হোসেন বাবু দিনাজপুর জেলা প্রতিনিধ
- ০৭:৩৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 34

দিনাজপুরের হিলি হাকিমপুর থানাধীন ধরনদা জামে মসজিদ সংলগ্ন একটি ব্যাটারি চালিত অটো ও একটি গরুবাহিত ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চারজন প্রাথমিক চিকিৎসা ধিন অবস্থায় হিলি হাসপাতালে। এর মধ্য একজন মহিলা। মোছাঃ রেহেনা বয়স ৩০ থানা নবাবগঞ্জ তেতুলিয়া দ্বিতীয় জন মোঃ আব্দুল জলিল থানা বিরামপুর। তৃতীয় জন মোঃ শামসুদ্দিন থানা হাকিমপুর গ্রাম বোয়ালদা চতুর্থ জন মোঃ সজল থানা হাকিমপুর গ্রাম বড় ডাঙ্গাপাড়া। জানা যায় ভুটভুটি টি বিরামপুর থেকে হিলির উদ্দেশ্যে আসছিলেন এবং ব্যাটারি চালিত অটো বিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ভুটভুটি ড্রাইভার নিখোঁজ ভুটভুটি ও ব্যাটারি চালিত অটো দুটোই হাকিমপুর থানায় নিয়ে যাওয়া হয়।
ট্যাগস :





















