ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

ধনবাড়ীতে পুলিশের পৃথক অভিযান, ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

শ‌হিদুল ইসলাম,ধনবাড়ী (টাঙ্গাইল)
  • ০১:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 24

টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাতে ধনবাড়ী থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে রাত ৯টা ৫০ মিনিটে ধনবাড়ী থানাধীন কেরামজানি বাজারে আক্তার হোসেনের মুদি দোকানের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী থানার কাশিনাথপুর পূর্বপাড়া এলাকার মো. রাকিব হোসেন (২০) ও একই এলাকার উত্তরপাড়ার হুমায়ুন কবির (৪০)। তাদের হেফাজত থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।

অপরদিকে, একই রাতে রাত ৮টা ৩০ মিনিটে ধনবাড়ী থানাধীন চারাভাঙ্গা সাকিনস্থ ফজর আলীর চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে মো. হেলাল উদ্দিন (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মধুপুর থানার পালবাড়ী আটাপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. ফরিদ শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসব অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার দুটি স্থানে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধনবাড়ীকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ধনবাড়ী থানা পুলিশ।

শ‌হিদুল ইসলাম
ধনবাড়ী টাংগাইল

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধনবাড়ীতে পুলিশের পৃথক অভিযান, ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

০১:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬