ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিশু-কিশোরদের মাঠে ফেরাতে অভিনব উদ্যোগ: শিবগঞ্জে ৫০০ ছুঁইছাঁই ফুটবল বিতরণ রাসেল মাহমুদ সবুজের

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ০৩:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 9

তরুণ প্রজন্মকে খেলাধুলায়মোবাইল আসক্তি ছাড়িয়ে তরুণদের মাঠমুখী করতে বগুড়ায় যুবদল নেতা সবুজের ফুটবল বিতরণ উৎসাহিত করা এবং তাদের মাঠমুখী করতে ফুটবল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বগুড়ার মোকামতলা উপজেলা যুবদলের আহবায়ক ও তরুণ সংগঠক রাসেল মাহমুদ সবুজ।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার স্বর্ণগ্রাম ও ময়দানহাট্টা ইউনিয়নের বিভিন্ন এলাকার শিশু-কিশোর ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি। এদিন পওতা নয়াপাড়া, দাড়িদহ মুন্সিপাড়া, উত্তর কৃষ্ণপুর, দাড়িদহ হাফিজিয়া মাদ্রাসা, ধাওয়াকান্দি ও শীতলপাড়াসহ বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণ করা হয়। এ সময় ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মণ্ডল উপস্থিত ছিলেন।
রাসেল মাহমুদ সবুজের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন এলাকার শিশু-কিশোরদের মাঝে প্রায় ৪০০ থেকে সাড়ে ৪০০টি ফুটবল বিতরণ করা হয়েছে। তাঁর এ উদ্যোগের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে মোবাইল ও অনলাইনকেন্দ্রিকতা থেকে বের করে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং স্থানীয় মাঠগুলোতে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো।
স্থানীয়ভাবে তাঁর এই ধারাবাহিক উদ্যোগে বিভিন্ন এলাকার শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে। ফুটবল হাতে পেয়ে মাঠে খেলতে দেখা যাচ্ছে অনেক শিশু-কিশোরকে।
রাসেল মাহমুদ সবুজ বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। তাই বিভিন্ন এলাকার শিশু-কিশোরদের মাঠমুখী করতে নিজের সামর্থ্য অনুযায়ী ফুটবল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিশু-কিশোরদের মাঠে ফেরাতে অভিনব উদ্যোগ: শিবগঞ্জে ৫০০ ছুঁইছাঁই ফুটবল বিতরণ রাসেল মাহমুদ সবুজের

০৩:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬