ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ বাংলা

আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ০১:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 12

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে আটমূল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে পীরব সিদ্দিপুর উদীয়মান তরুণ সংঘকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আটমূল জগদীশ পুয়াগাড়ী একাদশ ক্লাব। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল এবং রানার্সআপ পীরব সিদ্দিপুর উদীয়মান তরুণ সংঘকে দুটি রাজহাঁস প্রদান করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, সামিউল ইসলাম আক্কাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহাদী হাসান তমাল।

এছাড়া উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলু, তৌহিদুল রহমান ঠান্ডা, ইউপি সদস্য ইকবাল হোসেন রিপন, আব্দুল কুদ্দুস সরকার, খশরু, আবুল কালাম আজাদ, লুৎফর, নূর-ইসলাম, আবেদুল, মামুনুর রশিদ, সাইদুল, আনোয়ার হোসেন, ইকবাল, ইমরান, রনি ও রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ফাইনাল খেলাকে কেন্দ্র করে আটমূল হাইস্কুল মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপভোগ করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শকরা।

খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আটমূল উন্নয়ন মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য খোরশেদ আলম কাজল। আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

০১:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬