ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ বাংলা

গোমস্তাপুরে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারসহ জুয়েলার্স মালিক গ্রেফতার

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ১১:২৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 14

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বসতবাড়ির ভেন্টিলেটর ও জানালার পাল্লা ভেঙে স্বর্ণ ও চাদির অলঙ্কার, নগদ টাকাসহ মোবাইল চুরির ঘটনায় এক জুয়েলার্স মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ১৫ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ তারিখ রাত ১০:০০ টা থেকে ২০ মে ২০২৬ তারিখ ভোর ৪:৪৫ টার মধ্যে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার কাঠিহারপাড়া প্রসাদপুরস্থ জনৈক ব্যক্তির বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের ভেন্টিলেটর ভেঙে ও জানালার পাল্লা খুলে স্বর্ণ ও চাঁদির অলঙ্কার, নগদ টাকাসহ দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা (মামলা নং-৫, তারিখ: ০৭ জুন, ২০২৬; ধারা: ৪৫৭/৩৮০, পেনাল কোড, ১৮৬০) রুজু করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রিমান্ডে থাকা দুই পেশাদার চোর— মো: আরিফুল ইসলাম ভটা (৩৪) ও সাকিব (২৭)-কে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জনাব হাসান তারেক-এর নেতৃত্বে গোমস্তাপুর থানার একটি চৌকস টিম ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ১০:৩০ টায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চৌডালা বাজারস্থ ‘শাহ জুয়েলার্স’-এর মালিক শ্রী উজ্জ্বল কুমার সাহা (৩৬)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে চুরিকৃত সর্বমোট ১৫ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:

শ্রী উজ্জ্বল কুমার সাহা (৩৬), পিতা: মৃত হরিপদ সাহা, মাতা: ভানুমতি সাহা, গ্রাম: ফুটবল মাঠ, চৌডালা, থানা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

উদ্ধারকৃত আলামত:

৪টি নকশাবালা

২টি বেঙ্গলবালা

২টি চুরিবালা

(সর্বমোট ওজন: ১৫ আনা)

আসামিকে গোমস্তাপুর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোমস্তাপুরে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারসহ জুয়েলার্স মালিক গ্রেফতার

১১:২৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬