ফুলবাড়িয়ায় মেয়র প্রার্থী একেএম শমসের আলীর খেলাধুলার সরঞ্জাম বিতরণ ও গাছের চারা বিতরণ
- ০১:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 104

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফুলবাড়িয়া পৌর শাখার আয়োজনে খেলাধুলার সরঞ্জাম বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ৮ নং ওয়ার্ডে( হাসপাতাল রোড) ঋষি পাড়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এ কে এম শমসের আলী।
ফুলবাড়িয়া পৌর শাখার সহ-সভাপতি বাবু বাবলু সাহার সভাপতিত্বে, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শুভ শর্মার সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব রতন দে,ফুলবাড়িয়া পৌর বিএনপির সদস্য মোঃ শফিকুল ইসলাম খোকা, বিএনপি নেতা কবির হোসেন, পৌর বিএনপির সদস্য মোঃ এমদাদুল হক স্বপন চন্দ্র ঋষি,
অনুষ্ঠানে ফুটবল ও কেরাম বোর্ড সহ খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন এবং পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অতিথি ও সাধারণের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব একেএম শমসের আলী।
আয়োজকরা বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ,বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















