লোহাগড়ায় বাজার পরিদর্শন করলেন নড়াইল -২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু।
প্রতিনিধির নাম
- ০৫:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 2

নড়াইলের লোহাগড়া বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনলেন ও সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহনের ব্যাপারে আশ্বস্ত করেছেন
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।
বুধবার ১৫ এপ্রিল দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি লোহাগড়া বাজারে আসেন এসময় বাজারের ব্যাবসায়ীদের সঙ্গে বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং সমস্যা সমাধানে আশ্বস্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম নড়াইল জেলার কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন, কর্মপরিষদ সদস্য মোঃ জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ, মোঃ ইমরান হোসেন সহ প্রমুখ
ট্যাগস :




















