ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শালীনতায় বৈশাখ উদযাপনের আহ্বানে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা ও দোয়া মাহফিল।

প্রতিনিধির নাম
  • ০৩:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 3

এসো হে বৈশাখ, এসো এসো’ স্লোগানকে সামনে রেখে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষ উদযাপনে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করার উপর গুরুত্বারোপ করেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অংশ হলেও তা উদযাপনের ক্ষেত্রে অবশ্যই ইসলামী সংস্কৃতি ও শালীনতা বজায় রাখতে হবে। অপসংস্কৃতি, অশ্লীলতা ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকে আমাদের এমনভাবে নববর্ষ পালন করতে হবে, যাতে তা সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং তরুণ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, ইসলাম শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। তাই যে কোনো উৎসব উদযাপনে ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে চলাই একজন সচেতন মুসলমানের দায়িত্ব।

সভায় অন্যান্য বক্তারাও বৈশাখ উদযাপনে সংযম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শালীনতায় বৈশাখ উদযাপনের আহ্বানে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা ও দোয়া মাহফিল।

০৩:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬