ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত।

প্রতিনিধির নাম
  • ০৪:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 2

বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কিচক অংশে সড়কের দুপাশ জুড়ে বসেছে বিশাল আলুর হাট। সপ্তাহে রবি, বুধ ও শুক্রবার এই হাট বসে। জানা গেছে, হাটের দিনগুলির আগের দিন বিকেল থেকেই যানজট শুরু হয়, যা পরদিন সকাল ১০-১১টা পর্যন্ত স্থায়ী হয়। এই দীর্ঘস্থায়ী যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সর্বস্তরের মানুষ।

এই মহাসড়কটি জয়পুরহাট, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত যানবাহন এই রুটে চলাচল করে। কিন্তু হাটের কারণে সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ট্রাক, পিকআপ ও ভ্যান রাস্তার ওপরেই আলু লোড-আনলোড করে, যা যানজটকে আরও তীব্র করে।
সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স। বিশেষ করে ভোরে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। রাতভর এবং ভোরের ব্যস্ত সময়ে দুর্ভোগ চরম আকার ধারণ করে। অনেক সময় অল্প দূরত্ব অতিক্রম করতেও ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, কিচক হাটের ইজারাদাররা হাটের জায়গা সম্প্রসারণের ব্যবস্থা না করেই সড়কের ওপর হাট বসানোর অনুমতি দিচ্ছেন। এছাড়া, মহাসড়কের দুপাশে সড়ক ও জনপথ (সওজ)-এর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও এই সমস্যার অন্যতম কারণ।
বগুড়া আজিজুল হক কলেজের এক শিক্ষার্থী শহিদুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ফেরার পথে তাদের বাস প্রায় দুই ঘণ্টা ধরে যানজটে আটকে ছিল। পাঁচবিবি থেকে সিলেটগামী এক ট্রাক চালক আব্দুল মোত্তালেব বলেন, কিচক এলাকায় এই যানজট পার হতে তার প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।

অরিন ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার নুরনবী জানান, যানজটের কারণে নির্ধারিত সময়ে গাড়ি পৌঁছাতে পারছে না, ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান আশ্বাস দিয়েছেন যে, এই সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত।

০৪:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬