আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
প্রতিনিধির নাম
- ০৪:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 1

নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে পাট, মুগ, তিল ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে আত্রাই উপজেলার অসংখ্য কৃষক সরাসরি উপকৃত হবেন। এতে করে চলতি খরিফ মৌসুমে পাট, মুগ, তিল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ট্যাগস :




















