ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

রহনপুরে জয়যাত্রা তরুণ সংঘের উদ্যোগে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব ও ১০ম বর্ষপূর্তি উদযাপন।

প্রতিনিধির নাম
  • ০৪:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 2

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের ঐতিহ্যবাহী সংগঠন ‘জয়যাত্রা তরুণ সংঘ’ তাদের ১০ম বর্ষপূর্তি ও শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপিত হচ্ছে। এই বিশেষ উপলক্ষকে ঘিরে স্থানীয় শ্রী শ্রী হনুমানজীর মন্দিরে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​সংগঠনটির ১০ বছরে পদার্পণ উপলক্ষ্যে স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হচ্ছে।
জয়যাত্রা তরুণ সংঘের সকল সদস্য এই আয়োজনে রহনপুরসহ আশেপাশের সকল ভক্ত ও সনাতন ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত হয়ে শ্রী শ্রী হনুমানজীর আশীর্বাদ গ্রহণের জন্য সবিনয় আমন্ত্রণ জানিয়েছেন। সংগঠনের ১০ বছরের এই পথচলায় যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তরুণ সংঘ কর্তৃপক্ষ।

এতে উপস্থিত ছিলেন,জয়যাত্রা তরুণ সংঘ মন্দিরের সভাপতি, বিজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক, শ্রী রানা প্রসাদ সহ, বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত বৃন্দ দর্শনার্থীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রহনপুরে জয়যাত্রা তরুণ সংঘের উদ্যোগে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব ও ১০ম বর্ষপূর্তি উদযাপন।

০৪:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬