মালিক সমিতির এক জরুরী সিদ্ধান্ত রাত আটটার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।
- ০৪:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 2

দোকান বাণিজ্য বিতানএবং শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
দেশের চলমান বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত আটটার মধ্যে রাজধানী সহ সারা দেশের সব দোকান শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার 2 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান টিপু।এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ সরকার থেকে এ বিষয়ে কোন নির্দেশনা আসেনি।
সারা দেশের ব্যবসায়ী এটি মেনে চলবেন বলে আমরা আশাবাদী।সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির এ স্টাডিংকমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটেরকারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সরকারের সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশ সব দোকান বাণিজ্য বিধান এবং শপিংমল রাত আটটার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হোটেল ফার্মেসী জরুরি প্রয়োজনও সেবায় দোকান এবং কাঁচা বাজার এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটি।




















