বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
প্রতিনিধির নাম
- ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 2

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক পরিবেশনা উপস্থাপন করে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকলের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে আরও জাগ্রত করার আহ্বান জানানো হয়।
ট্যাগস :




















