ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে গুদামে মিলল দেড় হাজার  লিটার তেল, অভিযানে ১০ হাজার টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • ০৬:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 3

পঞ্চগড়ে অবৈধভাবে ৭ ড্রাম পেট্রোল মজুদ করে রাখার অপরাধে মো. বাবুল ইসলাম( ৩০) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মার্চ)  দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তি পঞ্চগড়  সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকান অভিযান চালায় ভ্র্যামমাণ আদালত।

এসময় অবৈধভাবে ৭ ড্রামে প্রায় দেড় হাজার লিটার পেট্রোল মুজত করে রাখার অপরাধে বাবুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্র্যামমান আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহন মেনজী।

ভ্র্যামমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) মোহন মেনজী জানান, জ্বালানি তেল পেট্রোল   মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ পেট্রোল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। জব্দ তেল আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাতের আঁধারে গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকানে তেলের লড়ি থেকে পাইপের মাধ্যমে তেল নামিয়ে ড্রামে করে তেল মজুদ করা হতো। পরে বিষয়টি জানাজানি হয় স্থানীয়দের মাঝে। প্রতি লিটার তেল ১৪০ টাকায় বিক্রি করতো ব্যবসায়ী বাবুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে গুদামে মিলল দেড় হাজার  লিটার তেল, অভিযানে ১০ হাজার টাকা জরিমানা।

০৬:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬