ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ার পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিনিধির নাম
  • ০৪:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 1

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে সোনা ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে গেছে।রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে এ ডাকাতি সংঘটিত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে , রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ৫/৭ জনের অজ্ঞাত একটি ডাকাত দল নোয়াগ্রামের নাজমুল মুন্সির বাড়ির জানালার গ্রীল কৌশলে কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৬ ভরি সোনা ও নগদ সাড়ে ৩ লক্ষ টাকা এবং রান্নার কাজে ব্যবহৃত দুটি নতুন ফ্রাইপ্যান ডাকাতি করে নিয়ে গেছে।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ার পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি

০৪:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬