ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিনিধির নাম
  • ১২:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 1

সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আনন্দ কুমার সাহা (৪৬) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাণীশংকৈল পৌরশহর থেকে বলিদ্বারা যাওয়ার পথে নলদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ কুমার সাহা পৌরশহরের বন্দর এলাকার ‘আনন্দ বস্ত্রালয়’-এর স্বত্বাধিকারী এবং অজিত সাহার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনি বন্দর এলাকা থেকে তার ৭ বছর বয়সী ভাতিজাকে সঙ্গে নিয়ে মাংস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হন। পথে নলদিঘী এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ বোধ করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে এক ভ্যানচালকের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং পরিবারকে খবর দেওয়া হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

১২:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬