দুই হেলমেট কারি গুলি করে উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে।
- ০১:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 2

ঢাকা প্রতিনিধি।
গুলি চালিয়েছে, হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী।ইফতারের ঠিক আগ মুহূর্তে রাজধানীর উত্তরায় এক তৈরি পোশাক মালিকের বাড়ি লক্ষ করে।
বাড়ির মালিক আবুল কাশেম পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং এস বি গ্রুপের পরিচালক এমডি।ওই ব্যবসায়ীর আত্মীয় জানান মঙ্গলবার ১০ মার্চ বিকাল ৫ টা ৫০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের জান্নাত নামের বাড়িতে এই গুলির ঘটনা ঘটে।
এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
সন্ধ্যার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গেটে দুইটি গুলি করে পালিয়ে যায়।পরে বাড়ির সামনে থেকে আরো দুটি তাজা গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।ঘটনার প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মী রফিকুল ইসলাম বলেন গুলির ঘটনার সময় আমি পার্কিংয়ে ইফতার রেডি করছিলাম। অন্য গার্ড মনির গার্ডরুমে খাচ্ছিলেন।
তখন হঠাৎ করে অজ্ঞতব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।
বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে প্রথম বাড়ি রেকি করে। পরে তারা চলে যায় এরপর আবারো ফিরে এসে গুলি করে এবং পাশের গলি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত মোঃ মনিরুজ্জামান বলেন মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে সাত নম্বর সেক্টরের ওই বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। উল্লেখ গুলির খবরের পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে পরিদর্শন করেছে তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটে জ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছেন।




















