ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

পিস্তল ছিনতাই নারায়ণগঞ্জ পুলিশ সদস্যের।

প্রতিনিধির নাম
  • ১২:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 1

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

ছিনতাইকারীরা তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে।

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্য ছিনতাইয়ের শিকার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য সহকারী উপ পরিদর্শক এ এস আই হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য কিছুক্ষণ দলের অন্য অন্য সদস্যদের থেকে আলাদা হয়ে পড়েন।
তখন তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেল ছিল।
সোমবার ৯ মার্চ ভোর ছয়টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবনেরসামনে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান তিনজন ছিনতাইকারী লুৎফর রহমানের পথ রোধ করেন পরে তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় তিনি পুলিশের পোশাক পরিহিত ছিলেন।স্থানীয়দের দাবি নিতাই গঞ্জ এলাকার ওই অংশটিতে দীর্ঘদিন ধরেই ছিনতাই প্রবণতা হিসেবে পরিচিত।আশেপাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও ভোরে কিংবা গভীর রাতে পথচারীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন।

ঘটনার বিষয় অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।। দ্রুতই তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিস্তল ছিনতাই নারায়ণগঞ্জ পুলিশ সদস্যের।

১২:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬