ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলম স্মরণে লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৬:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,

নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অকাল প্রয়াত আশরাফুল আলম স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর ২ টায় লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে ‘লোহাগড়া সনাতনী সমাজ’ এর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের সাধারণ সম্পাদক শীব প্রসাদ ভট্টাচার্যের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় প্রয়াত মেয়র আশরাফুল আলমের কর্মময় জীবনের আলোকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোহন ভদ্র, কিশোর রায়,তপন বিশ্বাস, কাজল পাল, অসীম রায়, নিরন্জন বিশ্বাস, ইব্রাহিম মোল্লা সহ প্রমুখ।
প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত শুকান্ত চ্যাটার্জী বিপ্লব।

অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, দুপুরে স্মরণসভা ও প্রার্থনা সভা, সন্ধ্যায় হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ।
এ বিষয়ে অনুষ্ঠান উদযাপন পর্ষদের আহবায়ক কিশোর রায় বলেন, সাবেক মেয়র আশরাফুল আলমের অকাল মৃত্যুতে লোহাগড়ার সনাতন ধর্মাবলম্বীরা শোকাহত।

পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।এদিকে সন্ধায় নাম কিত্তন ও প্রার্থনা সভার আয়োজন করেন মন্দির কর্তৃপক্ষ। রাত ৯ টায় প্রার্থনায় আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলম স্মরণে লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে স্মরণ সভা অনুষ্ঠিত

০৬:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬