শিবগঞ্জে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা
- ১১:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 2

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে চলতি মৌসুমে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে আলু ব্যবসায়ী ও সাধারন কৃষকরা। শনিবার বেলা ১১ ঘটিকায় উপজেলার কিচক বলরামপুর শাহ সুলতান হিমাগার ও হিমাদ্রী লিমিটেডের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী, বলরামপুর আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোস্তফা মন্ডল, সহ-সভাপতি মোতাহার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আবু তালেব, আলু ব্যবসায়ী আঃ মান্নান কৃষক আঃ মালেক, আফজাল হোসেন, আঃ বারিক, তোফাজ্জল হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন প্রতি কেজি আলুর ভাড়া ৫.৫০ টাকা নেওয়ার কথা থাকলেও কোন যৌক্তিক কারন ছাড়ায় ৬.৭৫ টাকা কেজি নেওয়া হচ্ছে। অবিলম্বে তারা ভাড়া কমানোর দাবী জানান।
হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম জানান, সরকারী নির্দেশেই ভাড়া বাড়ানো হয়েছে।




















