রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক
- ০৬:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 1

মোঃ ইউসুফ খাঁন রংপুর প্রধান
রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজারহাট রেলওয়ে স্টেশনের পাশে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে টাফেনটাডলসহ আটক করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর রংপুর ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ২২ বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের ক্যাপ্টেন খালিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়ার স্ত্রী আর্জিনা বেগম মাদকভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে রুবেল মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক রুবেল মিয়া রাজারহাট উপজেলার মেকুরটারী গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।




















