ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঠাকুরগাঁও-২ আসনে ফারুক হাসানের উদ্যোগে শতাধিক টিউবয়েল বিতরণ

প্রতিনিধির নাম
  • ০৩:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 2

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও-২ আসনের ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নে শতাধিক টিউবওয়েল বিতরণ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। বিশুদ্ধ পানির অভাব দূর করে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

শুক্রবার (৬ জুন ২০২৫) বিকেল ৫টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান বলেন, “বিগত সময়ে রাজনৈতিক অবহেলার কারণে এই এলাকা উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে আগামীতে এই চিত্র পাল্টে যাবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি ঠাকুরগাঁও-২ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। আপনারাও যদি আমার প্রতি আস্থা রাখেন, তবে আমি আপনাদের একটি নতুন ও উন্নত ঠাকুরগাঁও উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় নিরাপদ পানির তীব্র সংকট বিরাজ করছিল। ফারুক হাসানের এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”

উল্লেখ্য, সম্প্রতি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে এ টিউবওয়েল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও-২ আসনে ফারুক হাসানের উদ্যোগে শতাধিক টিউবয়েল বিতরণ

০৩:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫