ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৫:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 2

এসডি সোহেল রানা শেরপুর জেলা

শ্রীবরদীতে আজ ৫ই জুন ২০২৫, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা” (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর উদ্যোগে শ্রীবরদী সরকারি কলেজ মাঠের চারপাশে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ এই সংগঠনটির সদস্যরা পরিবেশবান্ধব একটি সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়নের প্রতি অনুপ্রেরণা জাগাতে চেয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক মো: সাজ্জাদ হোসাইন শাকিল। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য মো: আল শাহরিয়ার শুভ, মো: শাকিল হাসান, আব্দুর রাহিম, নাহিদ হাসানসহ আরও অনেক স্বেচ্ছাসেবী সদস্য কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এই ধরণের পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাবে এবং স্থানীয় জনসাধারণকে এতে যুক্ত করার আহ্বান জানাবে।

পরিবেশ দিবসে এমন একটি ইতিবাচক উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের বার্তা বয়ে আনবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

০৫:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫