ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরের লালপুরে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • ০৯:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 2

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে স্বামী রাইজুল ইসলাম ও স্ত্রী ফাতেমা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগড়া কচুয়া গ্রামে নিহতদের নিজ বাড়ী থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান ও নিহত দম্পতির ছেলে সম্রাট আহমেদ জানান,প্রতিরাতের মতো গতরাতেও তারা খাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে চলে যান। সকালে সম্রাট ঘুম থেকে জেগে মা বাবার ঘরে গেলে বিছানায় মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে কিন্তু ঘরে তার বাবা ছিলেন না। পরে বাবাকে খুঁজতে খুঁজতে পাশের তামাক পাতা জাল দেওয়ার ঘরের মধ্যে বাঁশের আড়ার সঙ্গে ঝুলতে দেখা যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরের লালপুরে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার

০৯:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫