ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

উলিপুরে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৫:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 2

মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো প্রধান

কুড়িগ্রামের উলিপুর উপজেলার মদিনাতুল উলুম মাদ্রাসার পেছনের রেললাইনে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজুর রহমান মজনু (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১-জুন) বিকেল ৩টার দিকে তিনি রেললাইনের পাশে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসার পথে তিনি তা বুঝতে না পারায় দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।এ বিষয়ে উলিপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উলিপুরে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

০৫:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫