শিবগঞ্জে ফেনিগ্রাম বাইতুল নুর জামে মসজিদের সভাপতি নির্বাচিত হলেন কাজি সিরাজুল ইসলাম
- ০৩:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 2

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফেনিগ্রাম বাইতুল নুর জামে মসজিদের সভাপতি নির্বাচিত হয়েছেন আটমুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও কিচক প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কাজি সিরাজুল ইসলাম। এই নির্বাচনকে ঘিরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
নব-নির্বাচিত সভাপতি কাজি সিরাজুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন আটমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলু। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, কাজি সিরাজুল ইসলামের নেতৃত্বে ফেনিগ্রাম বাইতুল নুর জামে মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আরও উন্নত সেবা প্রদান করবে এবং এলাকায় ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভমিকা রাখবে।
কাজি সিরাজুল ইসলাম নির্বাচিত হওয়ায় মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় মুসল্লিগণও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তার নেতৃত্বে মসজিদের সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল হবে।




















