ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় একেএম শমসের আলীর বিরোদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা 

প্রতিনিধির নাম
  • ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 3

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শহরের পরিষদ প্রাঙ্গনে সোমবার দুপুরে ফুলবাড়ীয়ার সাধারণ জনগণ ও ফুলবাড়ীয়া পরিবেশক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলীর বিরুদ্ধে বক্তব্য ও প্ল্যাকার্ডে তার ছবি ব্যবহার করে রাজনৈতিক এবং ব্যক্তিগত ভাবে সম্মানহানির অভিযোগের প্রতিবাদে সোমবার (১৯ মে) সন্ধ্যায় ফুলবাড়ীয়া আমতলী ঈদগা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্যে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুজ্জামান তানভীর বলেন, ফুলবাড়ীয়ায় একেএম শমশের আলী গত ৩০ বছর যাবৎ সহযোগী সংগঠনের রাজনীতি করে এখনও বিএনপির নেতৃত্ব দিচ্ছে। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল হিংসাত্মক কর্মকান্ড প্রচার করে যাচ্ছে।
প্রধান বক্তার বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী সকালে মানববন্ধনে তার বিরুদ্ধে বক্তব্য ও প্ল্যাকার্ডে ছবি ব্যবহার করার নিন্দা জানিয়ে বলেন, বিগত সময়ে বিএনপির রাজনীতি করার জন্য জমি বিক্রি করতে হয়েছে। বর্তমানে ৫ তারিখের পরে কিছু তথাকথিত নেতার আবির্ভাব ঘটেছে। তারা অপপ্রচার করে যাচ্ছে। মানববন্ধনে ইজারাদারের বিরোদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি উদ্দেশ্যেমূলক ভাবে আমার নাম ব্যবহার করা হয়েছে। তা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কমিশনার শামীম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন সাদাত।

প্রতিবাদ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উপস্থিত সকলের নিকট আইনগত পদক্ষেপ গ্রহণের সমর্থন চাইলে সকল নেতৃবৃন্দ সহ জনতা হাত উঠিয়ে তা সমর্থন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় একেএম শমসের আলীর বিরোদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা 

০৪:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫