কর্মকর্তা কর্মচারীদের অবস্থান অর্থ উপদেষ্টার অফিসকক্ষে
প্রতিনিধির নাম
- ০২:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 2

শাহাদাত হোসেন রিপোর্টার
অবস্থাননিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের দাবি সচিবালয় ভাতা রেশন ব্যবস্থা চালুর দাবিতে। সোমবার উনিশে মে দুপুর ২ঃ০০ টার দিকে অর্থ মন্ত্রণালয়ের নিচ তলায় জড়ো হয়ে স্লোগান দিতে দিতে অর্থ উপদেষ্টার অফিস কক্ষে এসে অবস্থান নেন কর্মচারীরা। এ সময় কর্মচারীদের পক্ষে পরিষদের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ ও পরিষদের সভাপতি মোঃ বাদিউলকোবির অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।
কর্মচারীরা জানান আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা স্থান থেকে যাব না প্রয়োজনে সারারাত বসে থাকব এ সময় তারা স্লোগান দেন আমাদের দাবি মানতে হবে মানতে হবে। সচিবালয়ের ভাতা ও রেশন ব্যবস্থা চালু করতে হবে। পরে তারা অর্থ মন্ত্রণালয় এসে তারা উপদেষ্টার অফিসের কক্ষের সামনে করিডোরে বসে অবস্থান নেন।
ট্যাগস :




















