বগুড়া মোটর শ্রমিক নির্বাচনে কিচক বাজারে ব্যপক গণসংযোগ করেন,মাছ মার্কার প্রার্থী -নুর আমিন মন্ডল
- ০৮:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / 2

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
আগামী ২৩শে মে ২০২৫ইং তারিখে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন নুর আমিন মন্ডল ড্রাইভার। তিনি সহ- সাধারণ সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে ভোট করছেন।
শনিবার (১৭ই মে) রাত সাড়ে ৮টায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভোটারদের সাথে কিচক বাসষ্টান্ড মোটর শ্রমিক বিশ্রামাগারে গনসংযোগ করতে দেখা যায় “সহ-সাধারন সম্পাদক “পদ-প্রত্যাশী মোঃ নুর আমিন মন্ডল ড্রাইভারকে।
ত্রি-বার্ষিক নির্বাচনে সহ- সাধারন সম্পাদক পদে মাছ মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে মেহনতী শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ চান তিনি ।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে মাছ মার্কার এই প্রার্থী বলেন, আমি গত নির্বাচনে অন্তঃ জেলা সড়ক সম্পাদক পদে আপনাদের দোয়া ও ভালবাসা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম, আপনারাই ভাল জানেন নেতা হিসেবে আমি কেমন। প্রচার প্রচারণায় আমি প্রতিটি নেতাকর্মী ও শ্রমিক ভাইদের কাছে যাচ্ছি। ইনশাআল্লাহ সকলের দোয়া ও সমর্থনে আমি এই নির্বাচনে জয়ী হতে পারবো।
প্রচার-প্রচারণার বিষয়ে শ্রমিক ভোটাররা বলেন, নুর আমিন ভাই আমাদের মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে খুব চিনা মুখ,গত নির্বাচনে তাকে ভোট দিয়েছিলাম। আমরা তাকে বহু আগে থেকেই চিনি। তিনি আগে থেকে সব সময় আমাদের পাশে ছিল, অাছে, থাকবে । আমরা আবারো তাকেই ভোট দিয়ে জয়ী করবো। ইনশাআল্লাহ




















