ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

আবারও পঞ্চগড়ের সীমান্ত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ

প্রতিনিধির নাম
  • ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 1

পঞ্চগড় জেলা প্রতিনিধি

আবারও  পঞ্চগড়ের সীমান্ত থেকে আহত একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।রোববার (১১ মে) দুপুরের পর পঞ্চগড় সদরের গড়িনাবাড়ীর সীমান্তবর্তী সরকারপাড়া থেকে নীলগাইটি উদ্ধার করে।

এর আগে একটি ভুট্টাক্ষেতে নীলগাইটি দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয়রা। বন বিভাগ ও স্থানীয়রা জানায়, সরকারপাড়ার একটি ভুট্টাক্ষেতে নীলগাই দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়।পরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে। এ সময় নীলগাইটির পা এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।

সরকারপাড়ার জয়নুল হক ও কাচ্চু মিয়া জানান, আমার ভুট্টাক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় কারণে বাইরে বের হতে পারছিল না।

পরে সবাই মিলে প্রাণীটিকে ধরে মাথায় পানি দিই। প্রাণীটার শরীরে কাটা দাগ আর ক্ষত ছিল।

পঞ্চগড়ের বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করি। সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক গলিয়ে ভারত থেকে আসার সময় শরীরে আঘাতপ্রাপ্ত হয় নীলগাইটি।

প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আবারও পঞ্চগড়ের সীমান্ত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ

১১:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫