ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় নদীর পাড়ে ওয়াকওয়ে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনও”র সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম
  • ০৫:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৌর সদর ঘেঁসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আখালিয়া নদীর খনন কাজ চলমান রয়েছে। এই নদী খননের মাটি দ্বারা এবং প্রকল্পের আওতায় ভালুকজান ব্রিজ হতে আমতলি মোড় পর্যন্ত একটা ওয়াক ওয়ে / রাস্তা নির্মান করা হলে ফুলবাড়িয়া পৌরবাসীর যেমন করে প্রধান সড়কের যানজট এড়িয়ে চলাচল করা সহজ হবে, তেমনিভাবে মানুষের বিনোদনের জন্য বসার স্থান ও আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে একটি পরিকল্পিত পার্কের কাজ সম্পন্ন হবে।পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের শহরের মেইন রোডের যানজট এড়িয়ে নিরাপদে চলাচল করা ও মানুষের হাঁটা -হাঁটির উপযোগী স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা বর্তমান বাস্তবতায় সাধারণের একান্তই অপরিহার্য হয়ে পড়েছে।

ফুলবাড়িয়া উপজেলা কে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার সর্বোচ্চ প্রয়াসে পৌর সদরে নদীর পাড়ে ওয়াকওয়ে/রাস্তা নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ উপজেলা বিএনপি – জামায়াত ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গণদাবীকে রুপান্তরিত করার লক্ষে সোমবার ৫ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউএনও”র সাথে মতবিনিময় করেন।

ইউএনও সকলের মতামতের সাথে একাত্মতা পোষণ করে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল,পৌর বিএনপির আহ্বায়ক এমকেএম শমসের আলী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি,উপজেলা বিএনপির সদস্য কামরুজ্জামান মীর আজাদ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কবীর হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম জেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি প্রভাষক রেজাউল করিম খান রাসেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহ সভাপতি রফিকুল ইসলাম মাখন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন সহ রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় নদীর পাড়ে ওয়াকওয়ে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনও”র সাথে মতবিনিময়

০৫:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫