ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়ীয়ায় আন্তঃ উপজেলা ইউপি মেম্বার ঐক্য পরিষদের পরিচিতি সভা

প্রতিনিধির নাম
  • ০২:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠন আন্তঃ উপজেলা ইউপি মেম্বার ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে ফুলবাড়ীয়া কলেজের শহীদ রিদওয়ান হোসাইন সাগর মিলনায়তনে নতুন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশ গ্রহণে পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহ সভাপতি রফিকুল ইসলাম মাখন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল ও অত্র সংগঠনের উপদেষ্টা আব্দুল হালিম মেম্বার সহ অন্যান্য ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা।
বক্তব্যে ইউনিয়ন পরিষদের মেম্বারগণ অনেক সময় তাদের অধিকার থেকে বঞ্চিত থাকে উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে তারা ন্যায্য অধিকার না পাওয়ায় এলাকার সাধারণ মানুষ নাগরিক সুবিধা সঠিকভাবে পাচ্ছে না বলে বর্ণনা করেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, নতুন এই সংগঠন সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে নিয়ে তাদের সঠিক অধিকার ও জনসাধারণের কল্যাণ নিশ্চিত করণে কাজ করবে।
উল্লেখ, অনুষ্ঠানের ব্যানারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বিশেষ অতিথি থাকলেও তাদের কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীয়ায় আন্তঃ উপজেলা ইউপি মেম্বার ঐক্য পরিষদের পরিচিতি সভা

০২:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫