ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

পিএইচডি ডিগ্রি অর্জন করায় জাহাঙ্গীর আলমকে ফুলের শুভেচ্ছা 

প্রতিনিধির নাম
  • ০২:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 2

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া)ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বরুকা গ্রামের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকালে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ ফুল্লরা শফিং সেন্টার চত্বরে হঠাৎ জাহাঙ্গীর আলমকে দেখতে পেলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মির্জা মোঃ মনজুরুল হক ও সাংবাদিক মোবারক হোসাইন। শুভেচ্ছা জানানোর মুহূর্তের ছবি ধারণ করেন মুরাদ হোসাইন।

সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, অনেকেই পড়াশোনা করেন তবে এতো বড় উচ্চতর শিক্ষা সবাই গ্রহণ করতে পারেনা। জাহাঙ্গীর আলম গ্রাম থেকে উঠে আজ পিএইচডি করেছে এটা অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে।

মির্জা মনজুরুল হক বলেন, জাহাঙ্গীর আলম পিএইচডি ডিগ্রি অর্জন করার মাধ্যমে ফুলবাড়ীয়াবাসী গর্বিত। তার এই উচ্চতর শিক্ষা গ্রহণের সম্মানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

মোবারক হোসাইন বলেন, তাঁর কঠোর অধ্যবসায় ও শিক্ষাগত প্রতিভার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন গবেষক হিসেবে। এসময় তিনি জাহাঙ্গীর আলমের মাধ্যমে ফুলবাড়ীয়াবাসী উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন। জাহাঙ্গীর আলম বলেন, ফুলের শুভেচ্ছা জানানোয় অনেক খুশী হয়েছি এবং রফিকুল ইসলাম, মির্জা মনজুরুল হক ও মোবারক হোসাইনকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ফুলবাড়ীয়া প্রেসক্লাবের একজন সদস্য। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিএইচডি ডিগ্রি অর্জন করায় জাহাঙ্গীর আলমকে ফুলের শুভেচ্ছা 

০২:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫