মে দিবসে বগুড়ায় বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালি: ৮ ঘণ্টা ডিউটি ও শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবি
- ০২:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 2

নিজস্ব প্রতিবেদন
বগুড়া সদর উপজেলার কাঁঠালতলা মোড় থেকে শুরু হয়ে শহরজুড়ে এক বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে মহান মে দিবস উপলক্ষে। এ কর্মসূচির আয়োজন করে বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন (রেজি. নং ২৭০৩)।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পরে সমাবেশে রূপ নেয়। এতে বক্তারা ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি, ছাঁটাই বন্ধ, সরকারি ছুটির বিধান এবং শ্রমিকদের অন্যান্য অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়নের সম্মানিত সভাপতি মোনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুলফিকার রবিন। আরও উপস্থিত ছিলেন: আল আমিন হোসেন সাগর (সাংগঠনিক সম্পাদক), ওসমান গনি (কার্যকরী সভাপতি), ৎমোঃ মিস্টার প্রামাণিক (সহ-সভাপতি), রুহুল আমিন ছোটন (সহ-সাধারণ সম্পাদক), গোলাম মোস্তফা মিলন (সাধারণ সম্পাদক), সফিকুল ইসলাম সজল (সহ-সাধারণ সম্পাদক), ৎআব্দুল কালাম আজাদ (সহ-সাংগঠনিক সম্পাদক), মিল্লাত হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), ফারুক হোসেন (অর্থ বিষয়ক সম্পাদক), বেলাল হোসেন (দপ্তর সম্পাদক), আরিফুল ইসলাম (প্রচার সম্পাদক), বিশু চন্দ্র ঘোষ (ক্রিয়া বিষয়ক সম্পাদক), মোহাম্মদ আলী (ধর্মীয় সম্পাদক), অপু দাস (সদস্য)
এছাড়াও সংগঠনের অনেক সদস্য ও সহকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
এই সমাবেশের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকারের পক্ষে এক শক্তিশালী বার্তা ছড়িয়ে পড়ে বগুড়া শহরে।




















