কদম ফুল প্রতীকে এগিয়ে চলার প্রত্যয়ে আখতারুজ্জামানের মনোনয়নপত্র উত্তোলন
- ১১:৪০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 1

নিজস্ প্রতিবেদক
বগুড়া, ২৮ এপ্রিল ২০২৫:
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মোঃ আখতারুজ্জামান। তিনি এবারের নির্বাচনে ‘কদম ফুল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং শ্রমিক ভাই-বোনদের সার্বিক সমর্থন কামনা করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।মনোনয়নপত্র উত্তোলন মোঃ আখতারুজ্জামান বলেন,
“আমি শ্রমিক ভাইদের অধিকার রক্ষার জন্য নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তি। কদম ফুল প্রতীকে আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি আপনাদের পাশে থেকে শ্রমিক সমাজের উন্নয়নে নিরলস পরিশ্রম করবো।”
এসময় তার সাথে বিপুল সংখ্যক সমর্থক শ্রমিক নেতা ও সহকর্মীরা উপস্থিত ছিলেন, যারা ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনে তাকে স্বাগত জানান। মনোনয়নপত্র জমা দেয়ার এই মুহূর্তটি ঘিরে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে প্রতিটি পদে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। প্রতিটি প্রার্থীই শ্রমিক সমাজের আস্থা অর্জনের জন্য জোর প্রচারণায় নেমেছেন, যার ফলে পুরো ইউনিয়নজুড়ে প্রাণচাঞ্চল্যের আবহ তৈরি হয়েছে।




















