ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবচরে সংবাদ প্রকাশের জের ধরে সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধির নাম
  • ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 2

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে পূর্বে থেকে অত পেতে থাকা একদল সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় শিকার হয়েছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ কাইউম শেখ।

রবিবার (২০ এপ্রিল) আনুমানিক রাত ১০.৩০ মিনিটের দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মরহুম মিঠু চৌধুরীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

শিবচর উপজেলা সাংবাদিক সমাজ ও স্থানীয়দের মাঝে এই ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে, মানববন্ধনসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী দেন সাংবাদিক মহল।

আহত সাংবাদিক বলেন, আমি নিউজ সংক্রান্ত বিষয়ে ওই স্থানে পৌছালে সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সির নেতৃত্বে ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল আমার উপর অতর্কিত হামলা চালায় এতে আমি গুরুতর আহত হই। গুরুতর আহত অবস্থায় আমাকে রাস্তায় ফেলে রাখে।

এসময় আহত সাংবাদিক কাইয়ূমের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীদল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে পাশ্ববর্তী পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে ভর্তি করে। তিনি আরও বলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু) এর ছবির সাথে রুবেল মুন্সির ছবি সংবলিত একটি ফেস্টুন লোকজন যাতায়াত করে এমন স্থানে ঝোলানো অবস্থায় ছিলো। যাতে আঘাত লেগে একই দিনে ২ জন ব্যক্তির মাথা রক্তাক্ত হয়। ওই সংবাদটি প্রচারের কারণে তাঁর ওপর সন্ত্রাসী হামলাটা করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সংবাদ পেয়ে আমার একটা টিম নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে তাঁকে নিয়ে হাসপাতালে এসে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। অভিযোগ পেলে দ্রুত এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবচরে সংবাদ প্রকাশের জের ধরে সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা

১১:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫