ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

টুংগীপাড়া আওয়ামীলীগ নেতা মাহবুবের নেতৃত্বে জালাল মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর

প্রতিনিধির নাম
  • ১০:২৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 2

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের কুশলী বয়রা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগের স্থানীয় নেতার বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

১৮ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে জালাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মাহবুব মোল্লার নেতৃত্বে জালাল মোল্লার বাড়িতে মঞ্জেল মোল্লা, ঠান্ডা মোল্লা, চান মিয়া মোল্লা, শান্ত মোল্লা ও সোহেল মোল্লা, অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় জালাল মোল্লার স্ত্রী ডালিম বেগম প্রতিরোধের চেষ্টা করলে তাকে মারধর করা হয়। হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং বাড়ির মালামাল ভাঙচুর করে। হামলার বিষয় নিয়ে অভিযুক্ত মোঞ্জেল মোল্লার সাথে কথা বললে তিনি বলেন, কোন হামলা আমরা করিনি শুধুমাত্র মহিলারা মহিলারা ঝগড়া করেছে।

এ বিষয়ে ডালিম বেগম টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় মুরব্বি কামরুল মোল্লা ও শেখ মোঃকদর আলী ও হারেজ গাজী জানান, জমি সংক্রান্ত বিরোধটি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ পক্ষপাতিত্বের কারণে তা সম্ভব হয়নি। তাদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে হামলাকারীরা বিচার মানছে না এবং গরিব অসহায় পরিবারকে বাড়ি থেকে বিতাড়নের চেষ্টা করছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টুংগীপাড়া আওয়ামীলীগ নেতা মাহবুবের নেতৃত্বে জালাল মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর

১০:২৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫