ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়ায় বৈশাখী উৎসবে তরুণদের উচ্ছ্বাস, শোভাযাত্রায় মুখর শহর

প্রতিনিধির নাম
  • ০৬:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 1

মোঃমনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি

পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজনে ভরপুর বৈশাখী উৎসব, যেখানে তারুণ্যের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো শহর। বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা আর ঐতিহ্যবাহী উপস্থাপনায় নতুন বছরকে বরণ করে নেয় বগুড়াবাসী।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও। গ্রামীণ সংস্কৃতি, ফুল, ফল এবং প্রাণীর প্রতিকৃতিতে সাজানো শোভাযাত্রা ছিলো চোখধাঁধানো।

অপরদিকে, দুপুর ১২টায় জেলা বিএনপি নিজস্ব আয়োজনে এক বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আবহ আরও বাড়িয়ে তোলে। জেলা ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের উৎসব শহরের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে অংশ নেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও বৈশাখী আনন্দে শামিল হয়।

শহরের সাতমাথায় ‘দিন বদলের মঞ্চে’ অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি, পৌর পার্কে জেলা জাসাস আয়োজিত সাতদিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এ উৎসবমুখর পরিবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, যুবদল, কৃষকদল ও মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বগুড়ায় এবারের বর্ষবরণ অনুষ্ঠানটি একদিকে ছিল ঐতিহ্য রক্ষার উদ্যম, অন্যদিকে তারুণ্যের প্রাণশক্তির এক উজ্জ্বল প্রকাশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় বৈশাখী উৎসবে তরুণদের উচ্ছ্বাস, শোভাযাত্রায় মুখর শহর

০৬:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫