ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

টুঙ্গিপাড়ায় বিভিন্ন আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

প্রতিনিধির নাম
  • ০২:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 1

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে টুঙ্গিপাড়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাসার, মহিলা কর্মকর্তা শ্রীময় বাগচী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিকাল ৪টায় উপজেলা চত্বরে শুরু হয়। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই দিনে আমরা সবাই মিলেমিশে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করি এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করি।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের গুরুত্ব ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন এবং টুঙ্গিপাড়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ধরনের অনুষ্ঠান আমাদের সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি টুঙ্গিপাড়ার উন্নয়নে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় বিভিন্ন আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

০২:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫