ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরে কোর্ট পুলিশের মালখানায় চুরির ঘটনা,নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম
  • ০৪:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 1

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোর কোর্ট পুলিশের মালখানা অফিসারের রুমের পিছনের জানানার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । পরবর্তীতে তারা নাটোর সার্কেল এর অধীনস্থ থানা সমূহের অস্ত্র ও আলামত সংরক্ষণের রুমের তালা ভেঙে প্রবেশ করে এবং আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। তবে পুলিশ জানায় স্বর্ণালংকার টাকা চুরি হয়েছে তবে কি পরিমান চুরি হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতরাতে চুরির ঘটনা ঘটলেও আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে এই চুরির ঘটনা জানাজানির পরে নড়েচড়ে বসে প্রশাসন।

এ সময় চোরেরা কোর্ট পুলিশের রুমের জানালার গ্রিল ভেঙে ফেলে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি যাওয়া তালিকায় শুধুমাত্র নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে। এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে কোর্ট চত্বরে এ ধরনের চুরি ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এরই মধ্যে তিনজনকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করা হচ্ছে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরে কোর্ট পুলিশের মালখানায় চুরির ঘটনা,নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

০৪:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫