ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোচালক নিহত

প্রতিনিধির নাম
  • ০৪:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 0

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম শেখর বিবিরপুকুর এলাকার বাসিন্দা এবং মৃত ওসমান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে দরগারহাট এলাকা থেকে নিজ বাড়ির পথে অটো চালিয়ে যাচ্ছিলেন নুর আলম। ভাবরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে তার অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোচালক নিহত

০৪:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫