ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিলওসমাবেশ
- ০৩:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 2

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম গণহত্যা, আগ্রাসন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭/০৪/২০২৫) তারিখ সকাল ও বিকেলে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামী ও ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করে।
সকালে বেলা ১১টায় ছাত্র-জনতার ব্যানারে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ইকবাল হোসেন, নায়েবে আমির মাও. তোফাজ্জল হোসেন, সেক্রেটারি এনামুল হক চন্দনী, সহকারী সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম, সাদিকুল ইসলাম স্বপন এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদ, প্রভাষক তৌহিদুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম ও উপজেলা কওমি উলামা পরিষদের সভাপতি মাও. শফিকুল রহমান সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরিফুল ইসলাম মুসফিক, মনির, সহিফা, মেহেদীসহ অনেকে। বক্তারা ইসরায়েলের এই বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।




















