শাজাহানপুরের কিশোর রিয়াদ নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি
- ০৮:২০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / 1

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার বার্নিঘাটা এলাকার এক কিশোর গতকাল (শনিবার) দুপুর থেকে নিখোঁজ রয়েছে। তার নাম রিয়াদ, বয়স আনুমানিক ১৭ বছর।
পরিবারের সূত্রে জানা যায়, রিয়াদ গতকাল দুপুরে বগুড়া শহরের ৭ মাথা এলাকায় ল্যাপটপ ঠিক করতে বের হয়। তবে এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রিয়াদের পরিবার জানিয়েছে, তারা চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান বা কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৯১২৫০০০০১
রিয়াদের দ্রুত সন্ধান এবং নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার জন্য তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা সকলের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন।দয়া করে পোস্টটি শেয়ার করে রিয়াদকে খুঁজে পেতে পরিবারকে সহায়তা করুন।




















