আমলিচুকাই আলোকিত মানব কল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
- ১২:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 0

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
গাবতলী উপজেলা, কাগইল ইউনিয়ন ২৯ মার্চ ২০২৫, শনিবার আমলিচুকাই আলোকিত মানব কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় ৭০ থেকে ৮০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে আতপ চাল, চিনি, মুড়ি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহিদ হোসেন, সভাপতি, আমলিচুকাই আলোকিত মানব কল্যাণ পরিষদ। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী
সহযোগিতায় ছিলেন মোঃ আব্দুল হান্নান, মদিনা ইলেকট্রনিক্স, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া।
এছাড়াও উপস্থিত ছিলেন—জাহাঙ্গীর আলম সোহাগ, কবির আহমেদ, নাহিদ ইসলাম, কে পি কাইয়ুম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের আহ্বায়ক: মোঃ জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক, আমলিচুকাই আলোকিত মানব কল্যাণ পরিষদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা মানবতার সেবায় কাজ চালিয়ে যাবেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ যা ঈদের আনন্দকে আরও বিস্তৃত করবে।




















