ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনটি এই মহতী আয়োজন করে। ইফতার ও দোয়া মাহফিলটি মঙ্গলবার বাদ আছর বগুড়ার জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সিপার আল-বখতিয়ার, সাবেক সভাপতি, বগুড়া জেলা যুবদল ও সাবেক কাউন্সিলর, ১১নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মাসুদ রানা (মাসুদ), সাবেক সভাপতি, বগুড়া শহর যুবদল ও সাবেক কাউন্সিলর, ১৫নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মো. আব্দুর রহিম, সভাপতি, বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়ন বগুড়া।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. সাব্বির হোসেন ধর্মীয় সম্পাদক, বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়ন, ফজলুর রহমান, সভাপতি, বাংলাদেশ টেডি কেন্দ্রীয় বগুড়া জেলা কমিটি, আব্দুল বারী, সভাপতি, জাতীয়তাবাদী দল তৃণমূল দল, বগুড়া জেলা শাখা, আরমান হোসেন ডলার সাধারণ সম্পাদক, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস, বগুড়া জেলা শাখা। মো. সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক, জিসাস, শাহজাহানপুর উপজেলা শাখা। ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, জিসাস, বগুড়া জেলা শাখা। আজিজুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক, মুদ্রণ শিল্প মালিক সমিতি। লিটন শেখ বাঘা, বিশিষ্ট শ্রমিক নেতা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ স্বপন মিয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া মুদ্রণ শিল্পী শ্রমিক ইউনিয়ন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে এবং পেশার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, এ সময় শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করা উচিত। দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদ প্রেরক:
বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়ন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৫:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫