ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফিলিস্তিনে ইসরায়ালি হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • ০৫:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / 1

শ‌হিদুল ইসলাম  ধনবাড়ী প্রতি‌নি‌ধি

ফিলিস্তিনে ইজরাইল কর্তৃক বর্বর হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১শে মার্চ ২০২৫ ইং রোজ শুক্রবার বাদ জুম’আ নামাযের পরে ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল- জয়দেবপুর- জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি ধনবাড়ী মডেল মসজিদ এর সামনে ‌গি‌য়ে শেষ হয়।ধনবাড়ী মডেল মসজিদ এর সাম‌নে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন-ধনবাড়ীর সর্বস্তরের তৌহিদী জনতা ।

সভায় বক্তারা ইসরায়লী হামলার নিন্দা জানান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য এবং সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। একইসাথে ইসরায়েলি এবং ইহুদিদের পণ্য বর্জনের আহবান জানান। পরে ফিলিস্তিনীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাপ্ত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনে ইসরায়ালি হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল

০৫:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫