ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর: গাবতলি মডেল থানার ওসি আশিক ইকবালের প্রশংসনীয় উদ্যোগ

প্রতিনিধির নাম
  • ১০:২৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার

বগুড়া গাবতলি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের সক্রিয় ভূমিকার ফলে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন দ্রুত উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, স্থানীয় এক ব্যক্তি তার মূল্যবান মোবাইল ফোনটি হারিয়ে ফেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পরপরই ওসি আশিক ইকবাল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অনুসন্ধান শুরু করেন। আধুনিক প্রযুক্তি ও তৎপরতার মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।

এরপর মোবাইলটির প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে সেটি তার হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে মালিক অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গাবতলি মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল ও সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে ওসি আশিক ইকবাল বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই আমরা দ্রুত মোবাইলটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছি। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থেকে এ ধরনের সেবা চালিয়ে যাব।”

গাবতলি মডেল থানার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যেও প্রশংসার জোয়ার তুলেছে। পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল আচরণ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর: গাবতলি মডেল থানার ওসি আশিক ইকবালের প্রশংসনীয় উদ্যোগ

১০:২৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫