ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

পঞ্চগড় প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড ক্লিনিকের ছাদ থেকে  পড়ে শিশুর মৃত্যু 

প্রতিনিধির নাম
  • ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 1

মোঃ খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ে ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে সলেমান আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে সদর উপজেলার প্রাইম ক্লিনিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সলেমান মাগুরা ধনিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও ক্লিনিকে আসা রোগীর স্বজনরা জানায়, সলেমান দুপুরে তার মায়ের সাথে ক্লিনিকে রোগী দেখতে আসেন। দ্বিতীয় তলায় রোগীর সাথে থাকার সময় সবার অগোচরে সলেমান তৃতীয় তলায় উঠে। পরে তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যায় সলেমান। বাচ্চার চিৎকার শুনতে পেয়ে ক্লিনিকের লোকজন নিচে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সলেমান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম। ক্লিনিকের মালিক পক্ষরা দীর্ঘদিন ধরে ব্যবসা করার পরেও তারা তৃতীয় তলার বারান্দা অরক্ষিত রেখেছে। বারান্দার ওয়াল অরক্ষিত থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড় প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড ক্লিনিকের ছাদ থেকে  পড়ে শিশুর মৃত্যু 

১০:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫