ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

টাঙ্গাইল সদর থানায় নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল শিশুর লাশ

টাঙ্গাইল  প্রতিনিধিঃ- রাইছুল ইসলাম
  • ০৪:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 10

টাঙ্গাইলের সদর উপজেলায় নিখোঁজের এক দিন পর বাড়ির পেছন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় আদিবা ইসলাম (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আদিবা ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার

(২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আদিবার সন্ধান পাননি।

পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল সদর থানায় নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল শিশুর লাশ

০৪:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬