ফুলবাড়িয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- ০১:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 1

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০.৩০মিনিটে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। র্্যালীটি প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে পায়রা উড়িয়ে দিবসটি উদ্ভোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫১ ময়মনসিংহ -৬,ফুলবাড়িয়া আসনের মাননীয় সংসদ সদস্য ও বিমান পরিবহন পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় প্রাণী সম্পদের সম্ভাবনার দিক ও গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরীফ আব্দুল বাসেত।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসানুল হাসান,ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী,ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে আমীর মোঃ গোলাম মোস্তফা,সূরা ও কর্মপরিষদ সদস্য (অবঃ) শিক্ষক আব্দুল মজিদ,খামারী মিস কামরুন্নাহার, সফল উদ্যেক্তা মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে শিক্ষিত যুব সমাজকে এগিতে আসার আহ্বান জানান। আমিষের চাহিদা পূরুণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিমত প্রকাশ করেন।
এছাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরীফ আবদুল বাসেত খামারিদের যেকোনো প্রয়োজনে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদানের আশ্বাস দেন।



















